December 28, 2016

ঘরে কিশোরীকে গণধর্ষণ, নারী দিচ্ছেন পাহারা ***


এক নারীকে দরজায় পাহারাতে রেখে একটি কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটল ভারতের হরিয়ানার ওম নগরেএই ঘটনায় ওই নারী সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে
অভিযুক্তেরা হল রাকেশ ওরফে ছোট্টু, গোগি অ্যানরেজো দেবী চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটে ওই অভিযুক্ত নারীর বাড়িতে যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে প্রতিবেশী অ্যানরেজো দেবীর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাকেশ অভিযোগ, এই ঘটনা ঘটার সময় বাইরের লোকজন যাতে টের না পায় তাই বাড়ির বাইরে পাহারায় ছিল অভিযুক্ত অ্যানরেজোদেবী শুধু তাই নয়, ধর্ষণের পরে নির্যাতিতা কিশোরীকে অভিযুক্ত রাকেশ  হুমকি দেয় যে এই ঘটনার কথা কেউ জানলে তার পরিণতি ভয়ঙ্কর হবে

তবে ওই এলাকারই অন্য এক বাসিন্দা গোগি কোনওভাবে ধর্ষণের ঘটনাটির কথা জেনে যায় অভিযোগ, এরপরে ঘটনাটি জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করে সে বর্তমানে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে

No comments:

Post a Comment